• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
ভোলাহাট থেকে তিন বছর পর মরদেহ স্থানান্তর নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভুক্তভোগীর বাবা মোঃ আলতাফ আলী জানান,
গত ১৬ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মুরগি আনার উদ্দেশ্যে ভ্যানগাড়ি নিয়ে যাওয়ার সময় ভোলাহাট-টু-কানসাট সড়কের কলমুগাঁড়া নামক স্থানে একটি সেতুর কাছে পৌঁছালে ৩-৪ জন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ভ্যানটির গতিরোধ করে। এ সময় তারা আমার ছেলে নুর ইসলামকে বাম হাতে লাঠি দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের হাঁটুর ওপর কোপ দেওয়ায় গুরুতর রক্তাক্ত জখম হন। এরপর হামলাকারীরা নুর ইসলামের প্যান্টের ডান পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেয়। পরে তারা ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আহত অবস্থায় নুর ইসলাম দ্রুত ভ্যান চালিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা পিছু ধাওয়া করে এবং পাথর নিক্ষেপ করে। পরে তিনি কাশিয়াবাড়ী বাইরুল মোড়ের একটি দোকানের সামনে পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভ্যান থেকে পড়ে যান।
স্থানীয় দোকানদারসহ কয়েকজন ব্যক্তি তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের একটি বেডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ আনিছুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category