• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ভোলাহাট প্রতিনিধি॥

চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। সোমবার ২৪ আগস্ট সকাল আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় ওই নারী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের জন্য বাংলাদেশের বিভিন্ন থানায় নিহত নারীর ছবি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category