• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভোলাহাট সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর ৩ বছরের শিশু পুত্র আইয়ানকে বেলা আনুমানিক ৫’০০টার দিকে কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বস্তায় পুরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে দাদী সেমিয়ারা। ঐ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিল। ঘটনাটি সন্দেহজনক মনে হলে রাখালেরা দ্রুত খালের দিকে এগিয়ে যায় এবং ভাসমান বস্তাটি থেকে জীবিত অবস্থায় শিশু আইয়ানকে উদ্ধার করে।
পরবর্তীতে উপস্থিত রাখালেরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির বাবা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে যান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক কী কারণে আপন দাদী এই নির্মম ঘটনা ঘটাতে চেয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category