স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠ হতে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর স্টেশনে পথসভার মাধ্যমে শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি নাইউব আলীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি মুক্তারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর শাখার সাবেক সভাপতি আব্দুর রাকিব সহ আরো অনেকে।
পথসভায় বক্তারা বলেন, গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার টালবাহানা করছে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যাথায় আরেকটি জুলাই বিপ্লব এর ডাক আসতে পারে বলে হুশিয়ারি করেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও পথসবায় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত ছাত্র-জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।