• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার আরও ০৩ সদস্য। নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। পাবনা সদর থানা পুলিশের চলমান অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, সাধারণ ওয়ারেন্ট ভুক্ত এবং মাদক কারবারি সহ ১৬জন গ্রেফতার। পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে একজন নারী মাদক কারবারি সহ ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করা হয়েছেন। ভোলাহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৪ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অভিযানে ৯টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ আটক-১ ​। নীলফামারী জেলার ডোমার থানা কর্তৃক পাঁচটি অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ সহ একজন আসামি ও নিয়মিত অন্যান্য মামলার একজন আসামি গ্রেফতার। ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।

একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, মাদরাসা শিক্ষক বহিষ্কার

স্টাফ রিপোর্টার: সিকান্দার আলী / ১২৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ফটিকছড়ি চট্টগ্রামের একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসা শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মাওলানা মোহাম্মদ মারুফ উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল করিম নূরানী মাদরাসায় কর্মরত ছিলেন।ঘটনার তিন দিন পরে রোববার (১০ মে) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি ধামাচাপা দিতে গত বৃহস্পতিবার (৭ মে) অভিযুক্ত মাদরাসা শিক্ষককে বহিষ্কার করে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ওই শিক্ষককে মারধর করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ভুক্তভোগী পরিবার বৈঠকে পুরো বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা বা সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মোহাম্মদ মারুফ ওই মাদরাসার এক শিশু শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সুযোগে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে মাদরাসা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। ভুক্তভোগী পরিবার বা অন্য কেউ অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category