• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক পল্লী বিদ্যুত অবৈধ মিটার খুলে নেয়ায় প্রতিবেশীর হামলায় আহত ৩, লাইফ সাপোর্টে বৃদ্ধ গোমস্তাপুরে শিবিরের অদম্য জুলাই উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ইসলামিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক।

তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন জুয়া, মাদকাসক্তি এবং ক্যারাম বোর্ডসহ বিভিন্ন ধরনের জুয়ার প্রবণতা সমাজে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপকর্ম থেকে যুবসমাজকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ওসি আব্দুল বারিক উপস্থিত মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক অভিভাবক যেন নিজ নিজ সন্তানদের চলাফেরা, মোবাইল ফোন ব্যবহার ও বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশার বিষয়ে নজর রাখেন। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে পারিবারিক শাসন ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সমাজকে মাদক ও জুয়া মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় মসজিদের মুসল্লিরা ওসির বক্তব্যকে স্বাগত জানান এবং সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category