• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি॥

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিবগঞ্জ সীমান্তের চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট ২০২৬ ভোর রাতে অভিযান চালিয়ে শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে সীমান্তের ১৮৩/৩-এস পিলারের ১’৩ কিমি বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশবাগান থেকে ৩৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ১ হাজার ৬ শ’ ৩০ পিস নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেন। এ সময় বিজিবি’র আগমন টের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি’র পক্ষ হতে আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান ছিল।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category