• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলাহাটে অসহায় নারীদের সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২ জুলাই সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি অসহায় ও দুস্থ ১৬ জন নারীর হাতে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা, অন্যান্য প্রতিষ্ঠানসহ ৪১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ৪৬টি ফ্যান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা এলজিইডির প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব মো. আছাবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী।

আরও উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. শামশুজ্জামান আলকেস, নায়েবে আমির ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, উপজেলা বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আগে উপজেলার মেডিকেল মোড় এলাকায় ভোলাহাট ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category