• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
ভোলাহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৪ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অভিযানে ৯টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ আটক-১ ​। নীলফামারী জেলার ডোমার থানা কর্তৃক পাঁচটি অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ সহ একজন আসামি ও নিয়মিত অন্যান্য মামলার একজন আসামি গ্রেফতার। ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। নেত্রকোণা জেলার বারহাট্টা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার। বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোকন গ্রেফতার। গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড উত্তোলন ও অর্থ আত্মসাৎঃ সিআইডির হাতে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন।

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:
নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ০৯ জুন ২০২৬ তারিখ সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধন কালে সিএমপি পুলিশ কমিশনার মহোদয় বলেন সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে। সাইবার অপরাধ সংক্রান্তে স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা ও পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা প্রদানসহ সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার এর শুভ উদ্বোধনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), জনাব নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (সিএসবি), জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার(উত্তর), জনাব আমিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর), জনাব কাজী মোঃ আবদুর রহীম; উপ-পুলিশ কমিশনার(ওয়েলফেয়ার এন্ড ফোর্স), জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার(কাউন্টার টেরোরিজম)(ভারপ্রাপ্ত), জনাব মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসিসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category