• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
​ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ সংবাদ সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ভোলাহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স ভোলাহাট থেকে তিন বছর পর মরদেহ স্থানান্তর নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান।

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, কর্মোদ্যম ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় এ বছর পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য ও ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসএএফ শাখায় কর্মরত কনস্টেবল/৫৫৫৫, মোঃ ইয়ামিন। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি পর্যায়ক্রমে ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে ১ম স্থান অর্জন করেন। এই গৌরবময় সাফল্য অর্জন করায় বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব মো. আলী হোসেন ফকির মহোদয় কনস্টেবল/৫৫৫৫, মোঃ ইয়ামিনকে গত ০৯ মে ২০২৬ তারিখ পুরস্কৃত করেন। তার এই অসাধারণ কৃতিত্ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের জন্য সম্মান বয়ে এনেছে।
অদ্য ০৮ জুন ২০২৬ তারিখ অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর জুন/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাঁর এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় তাঁকে পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category