• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
​ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ সংবাদ সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ভোলাহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স ভোলাহাট থেকে তিন বছর পর মরদেহ স্থানান্তর নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাটোরের অভিযানে সরকারী ও বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩ (তেইশ) টি চোরাই বৈদ্যুতিক এলইডি বাল্বসহ ০৪ জন গ্রেফতার।

Reporter Name / ২৬৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:
পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গত ১৮/০৫/২০২৬ তারিখ রাত ১২.২০ ঘটিকায় সরকারী ও বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক এলইডি বাল্ব চুরি হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ০৫/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান-০৭.৩০ ঘটিকার সময় নাটোর থানাধীন বনবেলঘরিয়া গ্রামস্থ জনৈক মোঃ ময়েজ উদ্দিন এর অটো গ্যারেজ হতে আসামী ১।মোঃ খালিদ হাসান ওরফে আগুন(২৫), পিতা-মোঃ নছিম মন্ডল, মাতা-মোছাঃ খালেদা বেগম, পালিত পিতা-মোঃ তোফাজ্জল হোসেন বাচ্চু, সাং-হুগল বাড়িয়া ব্রীজ (ভাই ভাই বেকারীর পার্শ্বে থানা ও জেলা-নাটোরকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে পুনরায় অভিযান পরিচালনা করে নাটোর থানাধীন স্টেশন বাজার হতে আসামী ২।মোঃ মামুন আলী(৩৩) পিতা-মৃত নূর মোহম্মাদ মাতা-মোছাঃ রাজিয়া সাং-লোটা বাড়িয়া, ইউপি-কাফুরিয়া, থানা ও জেলা-নাটোরকে এবং নাটোর থানাধীন পীরগঞ্জ বাজার হতে আসামী ৩।মোঃ আঃ লতিফ (৫৫), পিতা-মৃত ছলিম উদ্দিন মাতা-মোছাঃ লুৎফা বেগম সাং-লোটাবাড়িয়া মধ্যপাড়া ইউপি-কাফুরিয়া, ৪।মোঃ আল-আমিন ইসলাম(২৮), পিতা-মোঃ মজিবর রহমান, মাতা-মোছাঃ হাসিনা বেগম, সাং-নজরপুর,ইউপি-কাফুরিয়া, সর্ব থানা ও জেলা-নাটোরগনকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২৩ (তেইশ) টি বৈদ্যুতিক এলইডি বাল্ব উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

#আসুন আমরা সবাই সচেতন হই, চোরাই মাল ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকি, চোরাই মাল ক্রয়- বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category