• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযান : ১৪০ (একশত চল্লিশ) পিচ ইয়াবা ও তিন জন গ্রেফতার।

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
ইং-২৪/০৫/২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর দুটি টীম মহাদেবপুর থানা এলাকায় ও সদর থানা এলাকায় মাদক বিরোধী দুটি অভিযান পরিচালনা করে। মহাদেব পুরের অভিযানিক টীম অভিযান পরিচালনা কালে সন্ধ্য ০৬ ঘটিকার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মহাদেবপুর থানাধীন চকব্লরাম ব্রিজ সংলগ্ন মোল্লাপাড়া তিন মাথা মোড় পাকা রাস্তার উপর একজন ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। ডিবি পুলিশ ঘটনা স্থলে গিয়ে আসামী মোঃ নাসির হোসেন (৩২), পিতা-মোঃ সেকেন্দার আলী, সাং-নাগরগোলা, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ এর গতি বিধি সন্দেহ জনক হওয়ায় তাকে আটক করে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে তার হেফাজত হতে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সাক্ষিদের উপস্থিতে উদ্ধার করে জব্দ করা হয়।
সদর থানা এলাকার অভিযানিক টীম একই তারিখ রাত ১০ ঘটিকায় অভিয়ান পরিচালনা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার সদর থানাধীন পশ্চিম ঢাকা রোডের চারমাথা মোড়ের মামা ভাগ্নে খড়িঘর এর আশেপাশে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। জেলা গোয়েন্দা শাখার অভিযানিক টিম সেখানে উপস্থিত হলে উক্ত মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।তাদের দেহ তল্লাশীকালে ধৃত আসামি ১। মো: হাফিজুল ইসলাম (৩২) পিতা: মো: রুহুল আমিন গ্রাম: সান্তাহার (নতুন বাজার) থানা: আদমদিঘী জেলা: বগুড়ার এর হেফাজত হতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় আসামি হাফিজুলের সহায়তা কারী
আসামি ২। মো:মোস্তাফিজুর রহমান স্বপন (৫১) পিতা: মৃত আব্দুল আউয়াল গ্রাম: সান্তাহার (নতুন বাজার)
থানা: আদমদিঘী জেলা: বগুড়া কেও গ্রেফতার করা হয়।

আসামিদেরবিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category