• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
নেত্রকোণা জেলার বারহাট্টা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার। বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোকন গ্রেফতার। গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড উত্তোলন ও অর্থ আত্মসাৎঃ সিআইডির হাতে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির নিয়ামতপুরে অভিযান: ২০ গ্রাম হেরোইন সহ একজন গ্রেফতার। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে ০৬ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিএনসি বগুড়া। বগুড়া জেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়। আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি মিজানুর রহমানের আর্থিক সহায়তা

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর আদমপুর বাগানপাড়া গ্রামের গ্রামের তিনটি পরিবারের বাড়ি পুড়ে ভস্মীভূত ক্ষতিগ্রস্তদের সংসদ সদস্য ড. মিজানুর রহমান নগদ ২০ হাজার টাকা, ৪০ কেজি চাউল ও একটি সেলাই মেসিন সহায়তা প্রদান করেন।

গত ১২ মে হঠাৎ করে বাড়ির ভিতর ঘরের মধ্য থেকে আগুন জ্বলে উঠতে দেখলে আশেপাশের মানুষকে ডাকাডাকি শুরু করে। কোনকিছু বুঝে ওঠার আগেই নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় তিনটি পরিবারের তিল তিল সঞ্চিত করা সংসারের বিভিন্ন আসবাবপত্রসহ সাংসারিক কাজের যাবতীয় জিনিসপত্র।

আর্থিক সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন,
বাংলাদেশে জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখা নায়েবে আমীর ও সাবেক ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হাকিম, ভোলাহাট উপজেলা শাখার সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান, ভোলাহাট উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন ক্বারী ভোলাহাট উপজেলা শাখা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল বাসির, জামবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগ এর সভাপতি মোঃ ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনটি পরিবারের মধ্যে হলো,
মোঃ শহিদের ছেলে মোঃ সপন আলী(৩২), মৃত তোসলিমের স্ত্রী মোসাঃ জুলেখা(৫০), মৃত শসিক আলীর ছেলে মোঃ জেকের আলী(৭০)। এছাড়াও সপনের বড় ভাই হোসেনের মেয়ের জন্য দানের বাক্সে থাকা প্রায় তিন লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী হোসেন জানান, ৪টি সুকেশ, ৪টি বক্স খাট, ৪টি সিলিং ফ্যাম, ৪টি টেবিল, ২০টি চেয়ার, ৫টি বাক্স, ১টি ড্রেসিং, ২টি মিরসেফ, ৪টি আলনা, ৪টি দরজা, থালা বাসুন, ধানচাল কোনোকিছুই বাড়ির ভিতর থেকে বের করতে পারিনি। তিনি আরও বলেন, আমারসহ তিনটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি।

ড. মিজানুর রহমান এমপি বলেন, আমরা যে কেউ যে কোন মূহুর্তে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারি, তাই সবার যায়গা থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category