• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
নেত্রকোণা জেলার বারহাট্টা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার। বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোকন গ্রেফতার। গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড উত্তোলন ও অর্থ আত্মসাৎঃ সিআইডির হাতে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির নিয়ামতপুরে অভিযান: ২০ গ্রাম হেরোইন সহ একজন গ্রেফতার। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে ০৬ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিএনসি বগুড়া। বগুড়া জেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়। আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ।

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার রেপিড অভিযান দুর্ধর্ষ ছিনতাইকারী রায়হান এবং লিটন গ্রেফতার

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
সেই সাথে ছিনতাইকারীদের সামাজিক প্রতিরোধের আহ্বান।
গত ২০/৫/২০২৬ তারিখ রাত ২১.৩০ ঘটিকায় নওগাঁ শহরস্থ গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পিছনে ধানক্ষেতের পাশে মোহন হোসেন (২৬) পিতা- মৃত আঃ জলিল, সাং-চকদেবপাড়া,থানা-নওগাঁ গরু আনতে গেলের অজ্ঞাত নামা ০৩ জন দুষ্কৃতকারী চাকু দিয়ে ভয় দেখিয়ে টাকা এবং মোবাইল ছিনতাই করা কালে ভিকটিম মোহন বাঁধা প্রদান করে। বাঁধা পেয়ে দুষ্কৃতকারীরা মোহন কে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করা শুরু করলে মোহনের ডাক চিৎকারে বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে গেলে তাকেও গুরুতর আঘাত করে ৫০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই শাহীন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিরামহীন অভিযান চালিয়ে ২২/৫/২০২৬ তারিখ ০১.১৫ ঘটিকায় নওগাঁ শহরস্থ নুনিয়া পট্টি ফলপট্টি থেকে ছিনতাইকৃত ১৯০০ টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো এন্টিকার্টার এবং একটি ধারালো চাকু সহ চিহ্নিত দস্যু এবং কুখ্যাত ছিনতাইকারী ১) মোঃ রায়হান (২১),পিতা- মোঃ মানিক,সাং-শেখপুরা প্রেমতলী ব্রীজ ভরিয়া পাড়া ২) মোঃ লিটন (৩৫) পিতা-মৃত মোশাররফ খলিফা,সাং- জনকল্যাণ শিশুপার্ক, উভয় থানা+জেলা- নওগাঁ কে গ্রেফতার করেছে।

এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ বলেন শহরে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ বিরামহীন ভাবে কাজ করছে। তিনি ছিনতাইকারী জানোয়ার, যারা মানুষকে সামান্য টাকার জন্য নির্মমভাবে আঘাত করে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category