• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline
ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক পল্লী বিদ্যুত অবৈধ মিটার খুলে নেয়ায় প্রতিবেশীর হামলায় আহত ৩, লাইফ সাপোর্টে বৃদ্ধ গোমস্তাপুরে শিবিরের অদম্য জুলাই উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
ইং-২০/০৫/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া ডিমলা থানাধীন ডালিয়া বাজার সংলগ্ন ডালিয়া ক্যানেলের পাশে জনৈক রনজিত কুমার রায় এর চায়ের দোকানের সামনে ১। মোঃ আজিজুল ইসলাম (৪০), পিতা- মৃত খতিব উদ্দিন, মাতা- মোছাঃ জহিমুন নেছা, সাং-বাইশপুর, খালিশা চাপানি ইউপি, থানা-ডিমলা, জেলা-নীলফামারীকে আটক করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামী মোঃ আজিজুল ইসলাম এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জলপাই রংয়ের ফুল হাতা শার্ট এর বুক পকেটে থাকা Star সিগারেটের প্যাকেটের ভিতর পলি ব্যাগের মধ্যে হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ৫০ (পঞ্চাশ) পিস কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ মোট ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মোঃ আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।

গৃহিত ব্যবস্থাঃ- ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার ডিমলা থানার মামলা নং-১৭, তারিখ-২০/০৫/২০২৬ খ্রিঃ, জিআর নং-১১৩/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category