• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline
ভোলাহাট থেকে তিন বছর পর মরদেহ স্থানান্তর নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোনামসজিদ স্থলবন্দরের জটিলতা নিরসনে বৈঠক আজ রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশন দপ্তরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ।

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান রনি / ৩৯১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানিতে বিদ্যমান বিভিন্ন বাণিজ্যিক জটিলতা নিরসনে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সোমবার (১১ মে ২০২৬) বেলা ১১টায় রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন দপ্তরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের সঙ্গে মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা আমদানি-রপ্তানি প্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা ও দীর্ঘসূত্রতার বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে পাথর আমদানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হক, সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি মোস্তাকুল ও চেম্বারের পরিচালক নুর আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে সহকারী হাইকমিশনার বাণিজ্যের গতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category