• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

আজ ০৭ জুলাই ২০২৬ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি, লেবু ও বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কৃষক/কৃষাণীদের মাঝে বীজ/চারা, রাসায়নিক সার, গোবর সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান।

অনুষ্ঠানে লেবু প্রণোদনার আওতায় ২০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি করে জৈব সার দেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চাহিদা অনুযায়ী মোট ৩,৩৮০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রতিটি চার সাথে ১টি খুঁটি ও ৫ কেজি জৈব সারও দেওয়া হয়।

এছাড়াও গ্রীষ্মকালীন সবজি প্রণোদনার আওতায় ১,৪০০ জন কৃষক-কৃষাণীকে ৩০০ গ্রাম করে সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category