স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয় বগুড়া কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে তদন্ত কেন্দ্রে কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার, নন্দীগ্রাম সার্কেলসহ অফিসার ইনচার্জ, নন্দীগ্রাম থানা, ইন্সপেক্টর (তদন্ত), নন্দীগ্রাম থানা এবং তদন্ত কেন্দ্রে কর্মরত কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।