স্টাফ রিপোর্টার:
গত ০৩/৬/২০২৬ তারিখ জনৈকা সুলতানা রাজিয়া, পিতা-মৃত আজিজুর রহমান,সাং- পাহাড়পুর,থানা ও জেলা- নওগাঁ থানায় এসে লিখিত ভাবে জানায় যে, বেলা অনুমান ১১.০০ ঘটিকায় বাদীনি ও তার মা মোছাঃ শাহানারা বেওয়া লোহার রড কেনার জন্য কিছু টাকা সহ পাহাড়পুর গ্রামস্হ বাড়ী থেকে বের হয়ে মেইন গেইটে তালা লাগানোর সময় স্হানীয় চিহ্নিত ছিনতাইকারী ১) আঃ আলীম (৫০) পিতা- মৃত লহির উদ্দিন, সাং- পাহাড়পুর (প্রামানিক পাড়া),থানা ও জেলা- নওগাঁ একটি ধারালো হাসুয়া নিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করে বাদীর নিকট থেকে টাকা সহ ব্যাগ এবং গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনাইয়া নেয়।বাদীর ও তার মায়ের ডাক চিৎকারে আশ পাশের লোক এগিয়ে আসলে আসামি ধারালো হাসুয়া দিয়ে এাস ও ভীতির সৃষ্টি করে পালিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পরে পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য সদর থানার একটি বিশেষ টিম প্রেরণ করা হয়। অফিসার ইনচার্জ সদর থানার তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স সহ কয়েক ঘন্টা বিরামহীন অভিযান পরিচালনা করে স্থানীয় জনসাধারণের সহায়তায় ধারালো হাসুয়া সহ আসামী আলিম কে গ্রেফতার করা হয়। আসামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।