স্টাফ রিপোর্টার:
অদ্য ০২জুন২০২৬খ্রিঃ পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনসেবার মান বৃদ্ধি এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।
সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনসেবামুখী পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পাবনা জনাব মোঃ রেজিনুর রহমান মহোদয়, ট্রাফিক ইন্সপেক্টরসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।