• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার আরও ০৩ সদস্য। নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। পাবনা সদর থানা পুলিশের চলমান অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, সাধারণ ওয়ারেন্ট ভুক্ত এবং মাদক কারবারি সহ ১৬জন গ্রেফতার। পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে একজন নারী মাদক কারবারি সহ ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করা হয়েছেন। ভোলাহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৪ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অভিযানে ৯টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ আটক-১ ​। নীলফামারী জেলার ডোমার থানা কর্তৃক পাঁচটি অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ সহ একজন আসামি ও নিয়মিত অন্যান্য মামলার একজন আসামি গ্রেফতার। ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।

পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অভিযানে ৯০০ কেজি সরকারি বরাদ্দের ভিজিএফ এর চাল উদ্ধার গ্রেফতার ০১

Reporter Name / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
গতকাল বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নওগাঁ জেলার মান্দা থানার মৈনম ইউনিয়ন এলাকায় গরীব মানুষের জন্য বিতরণযোগ্য সরকারি বরাদ্দের ভিজিএফ এর চাল অবৈধভাবে পাচার হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপার মান্দা থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার স্পেশাল টীম অভিযানে প্রেরণ করা হয়।

মান্দা থানার বিশেষ পুলিশ দল দেখতে পায় যে মান্দা থানাধীন ০৬ নং মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ্য মানুষের মধ্যে বিতরনকৃত ভিজিএফ এর চাউল পরিষদ সংলগ্ন আসামী মোঃ বাবু মন্ডল (৫৬) তার বসত বাড়ির পার্শ্বে মূল গেইট সংলগ্ন টিনসেড রান্না ঘরের মধ্যে মজুদ করিয়া কালো বাজারের মাধ্যমে বেশি দামে বিক্রয় করার পরিকল্পনা করছে /করছে।

২০/০৫/২০২৬ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে সর্বমোট ৯০০ কেজি সরকারি বরাদ্দের ভিজিএফ চাল জব্দ করে হেফাজতে গ্রহণ করে। আশেপাশে আরো খোঁজাখুঁজি করাকালে একই তারিখ ১৮.০৫ ঘটিকার সময় নিন্দইন ব্রীজ মোড় হইতে মৈনম বাজার হয়ে আসামী মোঃ বাবু মন্ডল এর বসত বাড়ির দিকে আসা বাবু মন্ডলের বাড়ির অনুমান ১০০ গজ পশ্চিমে মোঃ আইয়ুব আলী এর দোকানের সামনে পাকা রাস্তায় আসামী মোঃ উজ্জল সাকিদার কে তাহার ভ্যানে করে চাউলের বস্তা নিয়ে আসতে দেখে ভ্যান চালক আসামী মোঃ উজ্জল সাকিদার কে তার ভ্যানে থাকা চাউলের বিষয়টি জিজ্ঞাসাবাদ করিলে সাক্ষীদের উপস্থিতিতে ভ্যান চালক জানায় টিসিবির পণ্য সরকারী চাউল সংগ্রহ করিয়া আসামী মোঃ বাবু মন্ডলের বাড়িতে রাখিয়া বেশি দামে বিক্রি করে বলিয়া জানায় |

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ভ্যানে থাকা চাউলগুলি মোঃ বাবু মন্ডলের বাসায় রাখার জন্য নিয়ে যাইতেছিল বলিয়া প্রকাশ করে| ধৃত আসামী মোঃ উজ্জল সাকিদার সহ পলাতক আসামীগন ও অজ্ঞাতনামা আসামী একে অপরের সাহয্য সহযোগিতায় অবৈধভাবে সরকারী টিসিবির চাউল মজুদ করিয়া খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কালো বাজারির মাধ্যমে বিক্রয় করিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে 25(1)/25-D ধারার অপরাধ করিয়াছে|
এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ বলেন, বিষয়টি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। একজন আসামি গ্রেফতার হলেও এর সাথে পলাতক বাবু মণ্ডল সহ বেশ কয়েকজন জড়িত আছে বলে পুলিশ মনে করছে। পলাতক সকল আসামিদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category