• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার ৪৯ জন তরুণ-তরুণী।

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
রবিবার (১৭ মে ২০২৬) নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে নতুন চাকরি পাওয়া এসব তরুণ-তরুণীর পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব কামরুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী; জনাব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জয়পুরহাট এবং নওগাঁ জেলা পুলিশের সকল স্তরের সদস্যবৃন্দ।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন উত্তীর্ণ প্রার্থীরা।

নওগাঁ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গত ১৮ এপ্রিল সকাল ৮টা হতে নিয়োগ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে ৪ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, যেখানে জেলার বিভিন্ন উপজেলার ৬৬৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণের সুযোগ পান।

রবিবার (১৭ মে) সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেদের মেধা, যোগ্যতা ও সক্ষমতার স্বাক্ষর রেখে শেষ পর্যন্ত ৪৯ জন নারী-পুরুষ প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হন।

নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৯ জন তরুণ-তরুণীকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category