• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক পল্লী বিদ্যুত অবৈধ মিটার খুলে নেয়ায় প্রতিবেশীর হামলায় আহত ৩, লাইফ সাপোর্টে বৃদ্ধ গোমস্তাপুরে শিবিরের অদম্য জুলাই উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা

পল্লী বিদ্যুত অবৈধ মিটার খুলে নেয়ায় প্রতিবেশীর হামলায় আহত ৩, লাইফ সাপোর্টে বৃদ্ধ

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:
অন্যের জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত আদালতে মামলা চলছে। এরই মধ্যে বিরোধ থাকা জমিতে বিদ্যুতের মিটার সংযোগ দিতে যাওয়ায় শুরু হয় মারামারি।

বর্তমানে তিনজন গুরুতর আহত ও একজন মর্মান্তিক অবস্থায় আইসিইউ লাইফ সাপোর্টে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মিটারের সংযোগ না দিতে আপত্তি জানিয়ে অভিযোগ দেন জমির মালিক। অভিযোগ তদন্ত করে প্রমাণ মেলায় বিদ্যুতের সংযোগ বিছিন্ন করেন পল্লী বিদ্যুতের কর্মীরা। এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী জমির মালিকের পরিবারের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়ে এক বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি বংপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. রমজান আলী (৫২)।

অন্য আহতরা হলেন, আইসিইউ-তে ভর্তি আহত রমজান আলীর স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার ছোট ভাই মো. ফারুক (৪১)। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হামলাকারীরা। এদিকে, এ ঘটনায় গোমস্তাপুর থানায় ৮ জন আসামীর নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন আহত রমজানের ছেলে সুজন রেজা।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী, আহতদের স্বজন, পল্লী বিদ্যুৎ ও পুলিশ সূত্রে জানা যায়, আহত রমজান আলী ও মো. ফারুকের বসতবাড়িতে পৈতৃক সূত্রে ২৪ শতক জমির মালিকানা রয়েছে। কিন্তু এই ২৪ শতকের মধ্যে ৮ শতক দখল করে প্রতিবেশী রবিউল ইসলামের দুই ছেলে রাসেল ও রুবেল বসতবাড়ি নির্মাণ করে। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি স্থানীয়ভাবেও কয়েক দফায় সালিশে রমজান ও ফারুককে জমি ছেড়ে দেয়ার জন্য বলা হলেও রুবেল ও রাসেল তা না মানায় সুরাহা হয়নি।

কয়েকদিন আগে বিরোধপূর্ণ এই জায়গায় পল্লী বিদ্যুতের মিটার সংযোগ দেয়া হয়। বিষয়টি আহত রমজানের পক্ষ থেকে পল্লী বিদ্যুতের এনায়েতপুর অভিযোগ কেন্দ্রে জানানো হলে তা সরেজমিনে পরিদর্শনে আসেন কর্মীরা। অভিযোগের সত্যতা মেলায় তারা সংযোগ বিছিন্ন করে যান। এরপরই রমজানের উপর হামলা করে রবেল ও রাসেল এবং তার চাচা ও চাচাতো ভাইয়েরা। এসময় দেশীয় অস্ত্র, সাবল ও কোদাল দিয়ে আঘাত করে রমজান আলীকে। বাঁচাতে এগিয়ে আসলে রমজানের ভাই ফারুক ও স্ত্রী সাবিনা বেগমের উপরেও হামলা চালানো হয়।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্বার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রমজান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে সেখানেই আইসিইউ-তে লাইফ সাপোর্টে রয়েছেন রমজান আলী।

পল্লী বিদ্যুতের এনায়েতনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বলেন, একটি অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাই নিয়ম বর্হিভূত হওয়ায় সংযোগটি বিছিন্ন করা হয়। পরে শুনেছি, এই সংযোগ বিছিন্ন করাকে কেন্দ্র করেই মারধরের ঘটনা ঘটেছে।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোনে অভিযুক্তদের পাওয়া যায়নি। এমনকি ঘটনার পর থেকেই পলাতক থাকায় বাড়িতেও তাদেরকে পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মারধর ও হামলার ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। এনিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category