• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
ভোলাহাট থেকে তিন বছর পর মরদেহ স্থানান্তর নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈরে বজ্রপাতে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাফরুল ইসলাম (২০) । তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।

কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category