স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের উৎসব কমিউনিটি সেন্টারে শিবিরের উদ্যোগে অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্তদের ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি নাইউব আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, রাকসু ভিপি ও শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল,বিশ্ববিদ্যালয়ের কৃত শিক্ষার্থীরাসহ উপজেলা ও জেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্তদের ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট ৩০০ জনকে সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুলের স্টিকসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রোগ্রামে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্থীর করে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে আল্লাহ মানুষকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে তার বাস্তবায়ন সম্পর্কে সচেষ্ট থাকতে হবে। সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।