স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যার পরে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এর কক্ষে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় করেন থানার সদ্য যোগদানকৃত ইনচার্জ মোঃ আব্দুল বারিক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের আইনশৃংখলা কাজে নিয়োজিত অফিসারগণ। আর-ও উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।
ভোলাহাট উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোচনা করে তা কিভাবে সমাধান করা যায়, সে বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। মাদকসহ সামাজিক বিভিন্ন অপরাধ ও অসংগতি দূর করার জন্য সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন বর্তমান অফিসার ইনচার্জ।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, আপনারা আমাকে সঠিক তথ্য উদ্ঘাটনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সহযোগিতা করবেন।