• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে শিবিরের অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল

ভোলাহাট মানবসেবা সংগঠনের জামবাড়িয়ায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

Reporter Name / ৯০২ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর বড়গাছি দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে ভোলাহাট মানবসেবা সংগঠনের তত্ত্বাবধানে ও বন্ধু বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আজ ০১ ডিসেম্বর ছাত্র-ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫০০ জন ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করেন। এমন মহৎকর্মকে এক মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সবাইকে মানবিক কাজ বা মানবসেবা করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিতে উৎসাহ প্রদান করেন বিশিষ্টজনেরা।

রক্তের গ্রুপ নির্ণয় কারী হিসেবে ছিলেন, রাসেল আহমেদ, উম্মে হাবিবা, আশিফা আহমেদ।
গ্রুপ নির্ণয় কাজে সহযোগিতা করেন, মোঃ শুভ, স্বপ্না খাতুন, নাফিস ইকবাল, মোঃ সুজন, হাসনাত রহমান।
সার্বিক সহযোগিতা করেন, রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুমন আজিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং জামবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক শাহিন আলম, সামাজিক ব্যক্তিত্ব মোস্তাফিজুল হক, বন্ধু বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাশমি আহমেদ বিশালসহ দুটি মানবসেবা সংগঠনের সদস্যবৃন্দরা।

ভোলাহাট মানবসেবা সংগঠনের সভাপতি মোঃ রাসেল আহমেদ, আমাদের এমন মানবিক কাজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বত্র সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা চলমান থাকবে।

সাংবাদিক শাহিন আলম বলেন, প্রত্যেকটি মানুষকে মানবসেবা করার জন্য এগিয়ে আসতে হবে। সামাজিক বিভিন্ন অসংগতি দূর করার জন্য এমন স্বেচ্ছাসেবক সংগঠনের ভূমিকা অপরিহার্য।

ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা বলেন, এমন মানবিক কাজের জন্য আমার সর্বদা সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category