• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Headline
রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। উত্থাপিত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আলাপ হচ্ছে এখানে। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান: সড়কে স্কুলছাত্রী ইভটিজিংকারী এবং হেনস্তাকারী তরুণ গ্রেফতার।

রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:
রহনপুর–ঢাকা রুটে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি একটি ডিও লেটারের মাধ্যমে এই দাবি জানান।

সংসদ সদস্য উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। এখান থেকে নিয়মিত ভারত থেকে পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে, যা থেকে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করে। অত্র এলাকার হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষ নিয়মিত ঢাকায় যাতায়াত করেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, রহনপুর থেকে ঢাকা সরাসরি যাতায়াতের জন্য বর্তমানে কোনো আন্তঃনগর ট্রেন ব্যবস্থা নেই। ফলে এই এলাকার মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর বা রাজশাহী হয়ে যাতায়াত করতে হয়, যা চরম ভোগান্তিকর।

রহনপুর থেকে একটি আন্তঃনগর ট্রেন চালু হলে আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁ জেলার নেয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার লক্ষ লক্ষ মানুষ এবং চাঁপাইনবাবগঞ্জ-১ তথা শিবগঞ্জ উপজেলার মানুষ আধুনিক রেলসেবার আওতায় আসবে। এছাড়া রহনপুর থেকে ট্রেন চালু হলে গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার পাশাপাশি নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিপুলসংখ্যক মানুষ সরাসরি আধুনিক রেলসেবার আওতায় আসবে।

এলাকার অর্থনৈতিক গুরুত্ব ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত এই রুটে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category