স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ইসকাপ’ সিরাপসহ হাতেনাতে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. গোলাম রব্বানী (২৭)। সে উপজেলার মুশরিভুজা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
ভোলাহাট পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইন-চার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রব্বানীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে কারবারির বিরুদ্ধে! যার মামলা নম্বর- ০৩, তারিখ: ০৯/০৪/২০২৬ খ্রি.। ভোলাহাট থানার ওসি যোগদানের পর থেকেই
এলাকায় অপরাধ দমন এবং মাদক নির্মূলে নবনিযুক্ত ইন-চার্জ ও তাঁর সঙ্গীয় ফোর্সের এমন সক্রিয় ও সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই ধরণের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।