• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন

এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
Oplus_131072

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে মিলনায়তনে অনুষ্ঠান যোগ দিতে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ।

আমিও দাওয়াত পেয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় মুহাম্মদুল্লাহর সঙ্গে আসা নেতাকর্মীদের যে কারও সঙ্গে মেয়ের শরীরে ধাক্কা লাগে। এটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হতে পারে। কিন্তু এ নিয়ে বাগবিতণ্ডা ও উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হলে আমি নিজে মুহাম্মদুল্লাহকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাই। তবুও মুহাম্মদুল্লাহ অহেতুক আমার ও আমার বলয়ে বিএনপির রাজনীতি করা নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।’

তিনি বলেন, ‘শুনেছি- এমপি মুহাম্মদুল্লাহ বলেছেন, ফুলপুর-তারাকান্দার উন্নয়নে মিলেমিশে একসঙ্গে কাজ করতে চান। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আমি এলাকার উন্নয়নে কাজ করছি। অন্তর্বর্তী সরকারের সময় স্কুল, কলেজ ও মাদরাসার উন্নয়নে ৩৬ কোটি টাকা নিয়ে আসা হয়। এসব টাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এখন টেন্ডার হচ্ছে।’

এর আগে দুপুরে হেনস্তা ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং উন্নয়নকাজে বিএনপি নেতার বাধার অভিযোগ এনে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।

এসময় তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের ওপর হামলা করাসহ পহেলা বৈশাখের অনুষ্ঠানে তাকে অংশ নিতে বাধা দেন বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেনের নেতাকর্মীরা। তার পক্ষের কয়েকজন কর্মী-সমর্থকদের মারধর করে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিকেলে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে আবারও হামলা চালিয়ে এক সমর্থককে রক্তাক্ত করা হয়।

তিনি বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে মোতাহার হোসেন তালুকদার উন্নয়নমূলক বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন। সরকারি কর্মকর্তাদেরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি কেন এমপি হতে পারলেন না—এমন প্রতিহিংসা থেকেই মূলত এ হামলা ও প্রতিনিয়ত কাজে বাধা দেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category