• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। উত্থাপিত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আলাপ হচ্ছে এখানে। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান: সড়কে স্কুলছাত্রী ইভটিজিংকারী এবং হেনস্তাকারী তরুণ গ্রেফতার। এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি এটাও বলেছেন যে, আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র। শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন; সভাপতি আল মামুন, সম্পাদক রহেল

বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরকজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ২৩ মার্চ(২০২৬) শিক্ষা ও ঐতিহ্যের ৬০ বছরের গৌরবময় পথচলা উপলক্ষে বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী হীরকজয়ন্তী উৎসবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

ভোলাহাট উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয় সমাদৃত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, ০১-০১-১৯৬৬ সালে।
প্রতিষ্ঠাকালে ৫ জন শিক্ষক নিয়ে শুরু হয় স্কুলের পাঠদান কার্যক্রম। প্রধান শিক্ষক ছিলেন, ওবাইদুল হক রেনু ও আব্দুস শরিফ, কলিমুদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, ফজলুর রহমান ছিলেন সহকারী শিক্ষক। প্রতিষ্ঠালগ্নে
সভাপতি ও প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন, মাইন উদ্দিন মিঞা।
জমি দিয়ে স্কুল প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিলেন, শাহ মোহাম্মদ কায়েম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল মোঃ হাসান তারেক, বীরমুক্তিযোদ্ধ ও সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান এ্যডঃ মোঃ আব্দুস সামাদ, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, সাবেক বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ কোহিনূর আলম, মোঃ মহিউদ্দীন সোনা মিঞা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category