• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। উত্থাপিত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আলাপ হচ্ছে এখানে। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান: সড়কে স্কুলছাত্রী ইভটিজিংকারী এবং হেনস্তাকারী তরুণ গ্রেফতার। এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি এটাও বলেছেন যে, আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র। শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন; সভাপতি আল মামুন, সম্পাদক রহেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর ও বিনাদপুর ইউনিয়নের কামাত গ্রামে বৃহস্পতিবার (২ এপ্রিল) বন্য শুকরের আক্রমণে চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান রনি / ৩০২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
Oplus_131072

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন (চুরিওয়ালা) বিনাদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি আমবাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বন্য শুকর তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এদিন একই এলাকার আমবাগানে কাজ করার সময় আরও তিনজন বন্য শুকরের আক্রমণের শিকার হন। আহতরা হলেন- কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি। তারা বাগানে স্প্রে করার সময় আক্রমণে আহত হন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরাও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category