• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক পল্লী বিদ্যুত অবৈধ মিটার খুলে নেয়ায় প্রতিবেশীর হামলায় আহত ৩, লাইফ সাপোর্টে বৃদ্ধ গোমস্তাপুরে শিবিরের অদম্য জুলাই উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে সমিতির কার্যালয়ে এসব ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেয়া হয়। অনুষ্ঠানে পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা গাছের চারা রোপন ও যত্নে পরামর্শ দেন অতিথিবৃন্দ।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. আমিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। সমবায় সমিতি এলাকার কৃষিখাত ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তেমনিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল সৃষ্টিতেও ভূমিকা রাখতেই শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category