• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন

ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার: / ২৬০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহীদ দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট স্পর্শ করতেই শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরে সুরে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ভোলাহাট আম ফাউন্ডেশন, সরকারি মহিলা কলেজ, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, ক্লাব প্রতিনিধিবৃন্দ এবং ভোলাহাট প্রেস ক্লাব শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার ও মিছিল নিয়ে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তাঁদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ দলীয় ও সামাজিক ঐক্যের এক মিলনমেলায় পরিণত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সকলের অংশগ্রহণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। রাতভর শহীদ মিনারে মানুষের ঢল নামে।
সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোলাহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়


আপনার মতামত লিখুন :
More News Of This Category