স্টাফ রিপোর্টার:
খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষ্ণপর রয়েল যুব সংঘের উদ্যোগে এলাকার তরুণদের তারণ্য তরান্বিত করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আজ শনিবার ২৪ জানুয়ারি(২০২৬) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর কৃষ্ণপুর গ্রামের একদল তরুণদের সমন্বয়ে আম বাগানে টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়। কৃষ্ণপুর শাপলা ক্রিকেট একাদশ বনাম ছোট জামবাড়িয়া ক্রিকেট একাদশ এর মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪নং জামবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ সাদিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শাহিন আলম, বিএনপি নেতা নুরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
খেলায় প্রধান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন, জামবাড়িয়া দারুসুন্নাত নেসারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মমিনুল হক পান্না।
খেলায় ছোট জামবাড়িয়া ক্রিকেট একাদশক, কৃষ্ণপুর শাপলা ক্রিকেট একাদশের কাছে পরাজয় বরণ করে।