স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ
সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাঈমা তাবাসসুম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য অফিসার আজমীর শেখ, বিএমডিএ সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, অ্যাকাউন্স মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ আরও অনেক উপজেলার দপ্তর প্রধানগণ।
যে বিষয়গুলোকে কেন্দ্র করে প্রণোদনা দেওয়া হয়েছে তা হলো, উফশী আউশ ৪ হাজার জনকে, প্রতিজনকে দেওয়া হয়েছে- ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি।
গ্রীষ্মকালীন মুগ ৪০ জনকে, প্রতিজনকে দেওয়া হয়েছে- ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি।
গ্রীষ্মকালীন তিল ৫০ জনকে, প্রতিজনকে দেওয়া হয়েছে- ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি।
পাটের আঁশ উৎপাদনে ৪০ জনকে, ১কেজি বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলার উপকারভোগী প্রায় ৪ হাজার কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপকারভোগী কৃষকরা বলেন, আমাদেরকে সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ উপজেলা কৃষি অফিস থেকে দেওয়াতে কৃষি কাজে আমাদের অনুপ্রেরণা যোগাবে, সাথে সাথে আধুনিক কৃষির সাথে পরিচিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী বলেন, বৈশ্বিক সংকটকালীন মূহুর্তে কৃষিকে সচল রেখে দেশের অর্থনীতিকে সম্মৃদ্ধ করতে আমরা বদ্ধপরিকর। এর আগেও করোনা কালিন সময় কৃষি’ই দেশের অর্থনীতিকে সচল রেখে ছিলো। তাই কৃষির বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, কৃষি প্রণোদনার সার ও বীজ সঠিকভাবে ব্যবহার করে আপনারা দেশের অর্থনীতি শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করবেন।