• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন

চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। দুর্ভাগ্যক্রমে সেটি শুরু হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের কুৎসিত চেহারাটা স্পষ্ট হতে শুরু করেছে।

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান রনি / ২৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

এমনকি একসময়ের জামায়াত বলতে শুরু করে, আমরা যারা একাত্তরে অস্ত্র হাতে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, তাঁরা আল্লাহর কাছে মাফ চাক।

বিএনপিসহ সাধারণ মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম শেখ হাসিনা চলে যাবে, এরপর একটি নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র চালাবে। অথচ পরবর্তী সময়ে দেখা গেল, জামায়াত ও তাদের ছেলেপেলেরা এই আন্দোলনটিকে কুক্ষিগত করতে শুরু করেছে। তারা বলতে শুরু করল, শুধু একটা ইলেকশনের জন্য আন্দোলন হয়নি।

তারা আন্দোলন করেছে সংস্কারের জন্য। আর সেই সংস্কারটা হলো ১৯৪৭ ও ২০২৪ মূল স্বাধীনতা। মানে ১৯৭১ ছিল একটা ‘গণ্ডগোল’। সেই একাত্তরকে তারা স্বীকার করে না।

ইন্ডিয়া তখন নাকি ষড়যন্ত্র করে পাকিস্তানকে ভেঙে দিয়েছে! তারা মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাইল। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত থেকে পরের ৯ মাস পাকিস্তান আমাদের ওপরে যে নির্মম, নিষ্ঠুর অত্যাচার চালিয়েছিল, তার মূল সহযোগী ছিল গোলাম আযমের নেতৃত্বে রাজাকাররা। তারা এ দেশের লাখ লাখ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে। পাকিস্তান হানাদার বাহিনীকে মানুষের বাড়িঘর চিনিয়ে দিয়েছে। পাকিস্তানিরা দুই লাখ মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছিল।

আমরা যুদ্ধ করে তাদের পরাজিত করলাম এবং রেসকোর্স ময়দানে একটা চুক্তি হলো। সেই চুক্তি অনুযায়ী আলবদর, রাজাকার, আলশামস এবং জামায়াত, মুসলিম লীগকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। তারা সেটা মানতে পারেনি। এখন যাদের দেখা যাচ্ছে, তারা তাদের পূর্বপুরুষের সেই গ্লানি ভুলতে পারেনি। এই সাপের দল ৫৪ বছর ধরে অত্যন্ত নীরবে-নিভৃতে কোনো সময় আওয়ামী লীগের সহযোগিতায়, কখনো অন্যদের সহযোগিতায় ধীরে ধীরে বড় হলো। ৫৪ বছর পরে এসে এই সাপের দল গোল দেওয়ার চেষ্টা করল। এখন পর্যন্ত তারা সেই গোল দেওয়ার অবস্থানের মধ্যেই আছে।

এরই মধ্যে গত ১২ ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসে। অথচ ওরা মনে করেছিল, নির্বাচনে তারা ক্ষমতায় আসবে। আমি তখন বলছিলাম, সেটা হলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। কারণ এই দেশের নাম যদি বাংলাদেশ হয়, তাহলে কিছুতেই রাজাকার, আলবদররা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।

এই দেড় বছরে মুক্তিযোদ্ধাদের গলায় যখন জুতার মালা দেওয়া হলো, মুক্তিযুদ্ধের স্মারকগুলো ভেঙে ফেলা হলো, তখন আমার হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। মনে হয়েছিল, আমি বাঁচব না। তবে পরে প্রতিবাদের জন্য নিজেকে জীবন-মৃত্যুর মুখোমুখি করলাম এবং সংশপ্তকের ভূমিকা পালন করলাম। মনে হলো, এদের পরাজিত করার জন্য আমাদের মতো লোকজনের বেঁচে থাকা দরকার। আবারও বলি, মুক্তিযোদ্ধারাই জয়ী হবে, মুক্তিযুদ্ধই জয়ী হবে। যতই আলবদর, রাজাকাররা স্বাধীনতার বিরোধী হোক, মুক্তিযুদ্ধ বিজয়ী হবেই হবে।

আল্লাহকে সাক্ষী রেখে ২৬ মার্চ সামনে রেখে মুক্তিযুদ্ধের নামে শপথ করে এটা আমি বলছি। আমি কোরআন শরিফে হাত রেখে শপথ করে যুদ্ধ করতে নেমেছিলাম। সেই শপথ করে আবারও বলছি, মুক্তিযুদ্ধের কাছে আলবদরের মধ্যযুগীয় বর্বররা পরাজিত হবেই।

ড. ইউনূস আন্তর্জাতিক মানের একজন চক্রান্তকারী। তাঁর আমলে মুক্তিযুদ্ধের ওপর আক্রমণকে আমি বলব ‘শ্যাডো অব ইউনূস’, অর্থাৎ সরকারের ছায়াতলে ঘটনাগুলো ঘটেছে। তিনি ছিলেন এগুলোর মূল ‘শেল্টার মাস্টার’।
সূত্রে : মোহনা টিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category