• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। উত্থাপিত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আলাপ হচ্ছে এখানে। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান: সড়কে স্কুলছাত্রী ইভটিজিংকারী এবং হেনস্তাকারী তরুণ গ্রেফতার।

জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে কেন্দ্র, স্ট্রাইকিং রিজার্ভ ও মোবাইল ডিউটি পার্টির সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার:
ব্রিফিংকালে তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কেন্দ্র ও আশপাশের এলাকায় টহল জোরদার, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ, বিশৃঙ্খলা প্রতিরোধ, দ্রুত সাড়া প্রদান এবং নির্বাচনী বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সকল সদস্যকে জনগণের সাথে সৌজন্যমূলক আচরণ, মানবাধিকার সম্মত পুলিশিং ও সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উক্ত ব্রিফিং এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীন মোহাম্মদ, কমান্ড্যান্ট, (অতিরিক্ত ডিআইজি), আর.আর.এফ, রাজশাহী। তিঁনি ব্রিফিং এ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও ব্রিফিং এ উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ইন্সপেক্টরবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট অফিসারবৃন্দ, মোবাইল ও টহল টিমের সদস্যসহ ফোর্সের অন্যান্য সদস্যরা।
ব্রিফিং শেষে পুলিশ সুপার মহোদয় মাঠপর্যায়ে সর্বদা সতর্ক অবস্থানে থেকে শৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব আচরণের মাধ্যমে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category