• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন

নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াত প্রার্থীর: বাকীদের ইশতেহার অনিশ্চিত

Reporter Name / ৩০৪ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) সংসদীয় আসনের ১১ দলের মনোনীত এমপি প্রার্থী জামায়াতের ড. মুঃ মিজানুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সংসদীয় আসনে মোট ৫জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ড. মু: মিজানুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে তাঁর নির্বাচনী ইশতেহার পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হোদা, নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম।

তিনি এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৪২টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন।

নিরাপত্তা ও সুশাসন
ড.মু. মিজানুর রহমান তার ইশতেহারে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকুমুক্ত করার অঙ্গীকার করেছেন। সরকারি অফিসগুলোতে দুর্নীতি বন্ধ করে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন
যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে ইশতেহারে বলা হয়েছে:
নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট সব কাঁচা রাস্তা পাকা করা। রহনপুর থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো এবং রেল বন্দর স্থাপন। ভোলাহাট হতে নাচোল পর্যন্ত রেললাইনের পাশে প্রশস্ত সড়ক নির্মাণ। মহানন্দা ও পূনর্ভবা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ।
শিক্ষা ও কর্মসংস্থান
শিক্ষার মানোন্নয়নে প্রতিটি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, আলিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়ন এবং দক্ষ জনশক্তি গড়তে আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রাখা হয়েছে। শিক্ষিত বেকারদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের বিশেষ সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রার্থী।

কৃষি ও চিকিৎসাসেবা
কৃষিপ্রধান এই অঞ্চলের জন্য আম সংরক্ষণ ও বাজারজাতকরণে হিমাগার স্থাপন এবং সার-বীজ সংকট নিরসনের কথা ইশতেহারে গুরুত্ব পেয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা করা হয়েছে।

নারী ও ধর্মীয় অধিকার
নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং বিধবা ও বয়স্কদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়াও হিন্দু, বৌদ্ধ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষার সুনির্দিষ্ট অঙ্গীকার করেছেন তিনি।
বিনোদন ও পর্যটন
রামদাস বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও শিশু পার্ক নির্মাণের মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করার কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী প্রচারণার সময় ড. মু. মিজানুর রহমান বলেন, “আমি এই জনপদের সন্তান। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি এই অবহেলিত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। বিজয়ী হলে আমার এই ইশতেহারের প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমি সচেষ্ট থাকব।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category