• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে শিবিরের অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল

ভোলাহাটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৩১৮ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ রবিবার ১১ জানুয়ারি(২০২৬) আপোষহীন দেশনেত্রী পরপর তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ অভিভাবক প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জামবাড়িয়া ইউনিয়ন এর ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাহতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরোস রেখা, বিএনপি নেতা মোঃ সাদিকুল ইসলাম, মোঃ জাহিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতি চারণ করে দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করেন।
পরিশেষে কৃষ্ণপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ ফরহাদ আলী উপস্থিত সবাইকে নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category