• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে শিবিরের অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল

রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের মানবতার দেয়াল উদ্বোধন

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ৪৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সংগঠনের পাশে ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানীবাজার মরিওম-হালেমা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা মার্কেটের দেয়ালে এই মানবিক কাজের উদ্বোধন করা হয়। এসময় পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ মানবতার দেয়ালটির কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি জানান এই দেয়ালে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও শীতার্তদের জন্য এই মানবতার দেয়াল স্থাপন করা হলো। যেকোনো মানুষ নিজের অব্যবহৃত ও অপ্রয়োজনীয় শীতের পোশাক এই দেয়ালে রাখতে পারবেন এবং যার যার প্রয়োজনে এই দেয়ালে রাখা পোশাক নিতে পারবে বলে জানান তিনি। প্রতিবছর এই মানবতার কাজটি অব্যাহত রাখা হবে বলে জানান অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ। তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চান যেন প্রতি বছর এই মানবিক কাজগুলো করতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category