• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে শিবিরের অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল

ভোলাহাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপণ

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ৪৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য কর্মসূচি পালনের মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপণ করেছেন।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর(২০২৫) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ। এরপর পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০টায় রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউট এর ফুটবল মাঠে পবিত্র কুরআন তিলওয়াত ও জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর পুলিশ, আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও চিত্তাকর্ষক ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম মাহমুদ।
বিজয় দিবসের এই উৎসবে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনটি উপলক্ষে বিকেলে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউট এর ফুটবল মাঠে উপজেলা প্রশাসন বনাম উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় উপজেলা প্রশাসন ২-০ গোলে বিজয়ী হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category