• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে কৃষ্ণপুর রয়েল যুব সংঘের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভোলাহাট জামবাড়িয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণার মিছিল শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি অধিদপ্তর। এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিন। রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের নতুন রেকর্ড প্রধান উপদেষ্টা নির্বাচনের পর কী করবেন তা জানালেন উপ প্রেসসচিব জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা, আকাশে ‘পাকিস্তানি ড্রোন’

ভোলাহাটে বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ১৬২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া কৃষকদের মধ্যে বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর)সকাল‌ দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী ,উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় , চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে, যাতে তারা মৌসুমি আউটপুট বৃদ্ধি করতে এবং উৎপাদন খরচ কমাতে পারেন। সরকারি সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ কৃষকদের আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম মাহমুদ,উপ সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাগর আলী ও উপকারভোগী কৃষকরা।

উপজেলায় বোরো উফশী ধান বীজ ৫ কেজি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবে ১১০০ জন কৃষক ও বোরো হাইব্রিড ধানের বীজ ২ কেজি পাবে ১৯০ জন সুবিধা পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category