• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে শিবিরের অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল

শিবগঞ্জ থানায় অভিযোগ করার পরেও জোর করে আম গাছ কেটে ফেলার অভিযোগ

Reporter Name / ৬৪০ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
বিক্রিত জমি জোর করে ফেরত নেওয়ার আশায় জবরদখল করার জন্য আম বাগানের সাত টি উচ্চ মূল্যের আম গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে অভিযুক্তরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহবাজপুর ইউনিয়নের চাপড় মৌজার আর এস দাগ নাম্বার যথাক্রমে ৭৯৭, ৭৯৮, ৭৯৯, ৮৪৬ ও জে,এল নং ২ এবং আর এস খতিয়ান নং ৮৩ যার প্রস্তাবিত খতিয়ান নং ৯৮২, হোল্ডিং নং ১০৫৫ এই জমি আম বাগানসহ বিক্রির পরেও হঠাৎ অভিযুক্তরা আবার মালিকানা দাবি করায় এমন ঘটনা ঘটে।

গত ২১ নভেম্বর (২০২৫) তারিখে শিবগঞ্জ উপজেলা দয়পুকুরিয়া ইউনিয়ন গাজীপুর গ্রামের মেসার্স মামুন এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মোঃ মামুনুর রশিদ ও তার পরিবারকে বিভিন্ন ভাবে প্রাণ নাসের হুমকি দিলে তিনি শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে একই উপজেলার সাহবাজপুর ইউনিয়নের মোঃ দৌলত আলী ওরফে তোরিকুল ইসলাম(৫০), মোসা: দুলালী বেগম (৪০) এবং দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মোঃ মাসুদ রানাদের (৩০) বিরুদ্ধে অভিযোগ করেন।

ভুক্তভুগি মামুনার রশিদ বলেন,
যাদের বিরুদ্ধে আমি গত কালকে শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেছি তারা রাতের আঁধারে ক্ষুব্ধ হয়ে আমার বাগানের সাতটি আম গাছ নির্মম ভাবে কেটে ফেলেছে। ক্রয় সূত্রে দীর্ঘদিন যাবৎ এই জমি আমি ভোগ দখল করে আসছি। ভোগ দখল করা কালীন কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরে অভিযুক্ত দৌলত আলী ওরফে তোরিকুল ইসলাম প্রায় ১২ বছর আগে জমি বিক্রি করে দিলেও বর্তমানে কোনো প্রকার গ্রহণ যোগ্য কাগজ পত্র না থাকার ফলেও অযৌক্তিক ভাবে জোর করে বিক্রিত জমি জবড়দখল করে ভোগ করার অপচেষ্টা করছে। গাছ কেটে আমার চরম ক্ষতি করেছে, তাই আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আম বাগানের জোগানদারের স্ত্রী টুনিয়ারা বলেন, দৌলত আলী ওরফে তোরিকুল ইসলাম আমাকে কয়েকদিন আগে আমাকে বলেছে, “তুই বাগানে আর যাবিনা আর যদি যাস তাহলে লাস ফেলে দিবো”
বাগানের পাশে বাড়ি মিজানুর রহমান বলেন, বাগানটি প্রথমে ছিলো দৌলত আলী দোলার, তারপর শিবগঞ্জের লোকের কাছে বিক্রি করলে ২০১৪ সালে পরে বর্তমান মালিক মামুনার রশিদ শিবগঞ্জের লোকের কাছ থেকে ক্রয় করেন ২০২৪ সালে। এই গাছগুলো কেটে ফেলে অন্যায় করেছে।
আম বাগানের লিজ গ্রহীতা মইন উদ্দিন জামান রনি বলেন, আমি কাগজপত্র যাচাই-বাছাই করে আগামী ৫ বছরের জন্য বাগানের আমফল বর্তমান মালিক মামুনার রশিদ এর নিকট থেকে ডিড করে ক্রয় করি। গতবছর বাগানে খরচের তুলনায় ইনকাম কম করেছি। এবছর লাভের আশায় বাগান পরিচর্যা করতে গিয়ে আবারও অনেক টাকা খরচ করেছি কিন্তু আম গাছ কেটে ফেলাই আমি এখন দিশেহারা। আমি এর সঠিক বিচার চাই।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন,
বিষয়টি সম্পর্কে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category