• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। উত্থাপিত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আলাপ হচ্ছে এখানে। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান: সড়কে স্কুলছাত্রী ইভটিজিংকারী এবং হেনস্তাকারী তরুণ গ্রেফতার। এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি এটাও বলেছেন যে, আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র।

ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাহিমকে স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আজ ১৫ এপ্রিল(২০২৬) স্কুল প্রাঙ্গনে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী, স্কুল কমিটির সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলাম এর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিদায়ী শিক্ষক মোঃ আব্দুর রাহিমকে সকাল বেলা বাড়ি থেকে প্রাইভেটকারে চড়িয়ে নতুন জামাই এর মতো করে স্কুলে নিয়ে আসা হয়। অনুষ্ঠান শেষে আবার প্রাইভেটকারে চড়িয়ে গাড়ির সামনে ও পিছনে সারিবদ্ধ প্রায় ১০০টি মোটরসাইকেলসহ আব্দুর রাহিমকে নিজ গৃহে সসম্মানে পৌঁছে দেওয়া হয়।

মোহাঃ আব্দুর রাহিম, সহকারী প্রধান শিক্ষক, ফতেপুর উচ্চ বিদ্যালয়। তিনি শিক্ষকতা পেশায় ১৯৯৬ সাল থেকে কর্মরত ছিলেন। আব্দুর রাহিম জীবনের প্রথম পড়াশোনা শুরু করেছিলেন, কর্ণখালি সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে, তারপর দাইপুকুরিয়া ইউসি হাইস্কুল থেকে এসএসসি ১৯৮২ সালে, রহনপুর সরকারি ইউসুফ আলী কলেজ থেকে এইচএসসি১৯৮৪ সালে ও বিএ ১৯৮৭ সালে পাশ করেন।
পরিবারে রয়েছেন তিন মেয়ে ও স্ত্রী।
শিক্ষক আব্দুর রাহিম বেড়ে উঠেছেন
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন এর ফতেপুর গ্রামে।

ভালো লাগার স্মৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার ছাত্র-ছাত্রীদের যখন ভালো রেজাল্ট হতো তখন সবচাইতে বেশি উদ্বুদ্ধ হতাম।

আমার মন্দ লাগার বিষয় যদি বলতে হয় তাহলে বলবো, আগের ছাত্র-ছাত্রীদের খড়ের বেড়া ও টিনের চালাতে যে শিক্ষায় মনোযোগী পেয়েছি এটা আর বর্তমানে ডিজিটাল যুগে সেই মনোযোগ আর পাইনা।

পরিশেষে তিনি বলেন,
আমার এই মহৎ পেশাকে ধারণ করে দায়িত্বশীল হতে হবে তাহলেই দেশ তথা সমাজ এগিয়ে যাবে।

স্কুলের ছাত্র-ছাত্রী,শিক্ষকমন্ডলী,স্কুল কমিটির সদস্য, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিদায়ী শিক্ষক মোঃ আব্দুর রাহিমের সাথে কুশল বিনিময় করেন।

সহকারী শিক্ষক মোঃ আব্দুল খালেক বলেন, আমাদের সহকর্মীকে বিদায় সংবর্ধনা দিতে গিয়ে আমরা মর্মাহত, প্রতিটি মুহূর্তে দৃঢ় বিশ্বাস ও আস্থার প্রতিক ছিলেন তিনি। সহকর্মীর বাকী জীবনের জন্য দোয়া ও শুভকামনা রইল।

ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলাম বলেন, মোঃ আব্দুর রাহিম একজন গুণী শিক্ষক তাই আজীবন আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো।প্রতিষ্ঠানের

স্কুলের সভাপতি আব্দুল আলিম বলেন, প্রতিষ্ঠাতালগ্ন থেকে যারা শিক্ষকতা করছেন তারাকে আমরা সবাই স্যার বলি, তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুর রহিম স্যার। তার অনেক অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ।

৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা বলেন, শিক্ষকতার এই মহান পেশায় দীর্ঘসময় আলোকবর্তিকা ছড়িয়েছেন ফতেপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে তাই তিনাকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category