• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। উত্থাপিত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আলাপ হচ্ছে এখানে। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান: সড়কে স্কুলছাত্রী ইভটিজিংকারী এবং হেনস্তাকারী তরুণ গ্রেফতার। এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি এটাও বলেছেন যে, আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র। শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন; সভাপতি আল মামুন, সম্পাদক রহেল

আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা

স্টাফ রিপোর্টার নিলুফা আকতার নিলা / ১৮৭ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা দেওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দলটির নেতাকর্মীদের দাবি, তারা পরিত্যক্ত ওই কার্যালয়ে ছবি টাঙিয়ে ফুলের মালা দিয়েছেন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীরা ঝিনাইদহ শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন।
এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।
তবে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ধরনের কোনো ছবি বা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টি আরো ভাঙচুর করা হয়।
কার্যালয়ের আসবাবপত্র লুট এবং দরজা-জানালা খুলে নেওয়ার ঘটনাও ঘটে। এরপর থেকে কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category