• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। উত্থাপিত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আলাপ হচ্ছে এখানে। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান: সড়কে স্কুলছাত্রী ইভটিজিংকারী এবং হেনস্তাকারী তরুণ গ্রেফতার। এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি এটাও বলেছেন যে, আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র।

রহনপুরে ইসলামি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Reporter Name / ২৪২ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারী(২০২৬) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী। ৬জন ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে গঠিত হয়েছিলো বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, মীর কাশেম আলী মিন্টু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল সমর্থিত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ড. মুঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাবেক বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ও সুপ্রিম কোর্টের এ্যডভোকেট মোঃ মারিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম সহেল।

সভাপতিত্ব করেন,
শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা(পূর্ব) সভাপতি সালাউদ্দিন সোহাগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
বর্ণাঢ্য র‌্যালি ও পথসভায় প্রায় ১৫শ লোকজন সমাগম ঘটে।

বর্ণাঢ্য র‌্যালি শেষে পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির একটি আদর্শের নাম। এই আদর্শ ধারণ করে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র নিজেকে আদর্শিক নাগরিক হিসেবে গঠন করেছে। ছাত্ররা নিজেকে শিক্ষা, কর্ম ও বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত করে গড়ে তোলার সুযোগ পেয়েছে। তাই শিশিরের ছায়াতলে সামিল হতে সকল ছাত্রদের আহ্বান জানিয়েছেন পথসভার বক্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category