• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। প্রতারণা মূলকভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় মহাদেবপুর থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার। কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার সাথে কৃষি সচিব মহোদয়ের মতবিনিময় সভা। অদ্য ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ

ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় বাবুল হাসনাত দুরুলকে শুভেচ্ছা সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপ এর

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ৬৮২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক আলহাজ্ব মোঃ একরামুল হক এর মৃত্যুতে সোনামসজিদ আমদানি কারক গ্রুপের সভাপতির পদ শুন্য হয়ে যায়। ২ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি বাবুল হাসনাত দুরুলকে সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতিকে সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ ও বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে বাণিজ্য উন্নয়ন, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাবুল হাসনাত দুরুলের অবদান প্রশংসনীয়। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব সোনামসজিদ স্থল বন্দরকে আরও গতিশীল ও বাণিজ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে বলে সবাই আশা প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর বাবুল হাসনাত দুরুল বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও অনুপ্রাণিত। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য,বাবুল হাসনাত দুরুল দীর্ঘদিন ধরে বাণিজ্য অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন এবং সোনামসজিদ স্থল বন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি,মোঃ মোস্তাকুল হক, সাধারণ সম্পাদক,মোহাঃআরিফ উদ্দীন (ইতি), যুগ্ম সম্পাদক,আব্দুল্লাহ আল মাহমুন,সহ-সাধারণ সম্পাদক,সাব্বির হক,কোষাধ্যক্ষ,মোহাঃনাজিমুল হক,সাংগঠনিক সম্পাদক,মো:মাসুদ রানা,
দপ্তর সম্পাদক,মোঃমাসুমবিল্লাহ,কার্যনির্বাহী সদস্য,
মো:জামাল উদ্দিন,আব্দুল আওয়াল,মোঃসেরাজুল ইসলাম,মোঃ জাকির হোসেন,মোঃ মতিউর রহমান,মোঃ মামুনুর রশিদ,মোঃ আসাদুল হক (বিয়েল)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category