• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩

অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

স্টাফ রিপোর্টার : / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ঢাকা, ২ ডিসেম্বর ২০২৫: আজ মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।

এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category