ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র কোরআনের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরতে গতকাল স্থানীয় দলদলী হাই স্কুল মাঠে ৮ ও ৯ নভেম্বর ২ দিনব্যাপী এক মহতী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামের আলো ছড়িয়ে দিতে ও মানুষের আত্মশুদ্ধির জন্য হেদায়েতের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা দলদলী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজন করা হয়।
তাফসীরুল কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,
ব্যবসায়ী মাওলানা মোঃ আব্দুর রহমান ও
সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মোঃ মনিরুল ইসলাম।
প্রধান আলোচকগণ হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম দিন প্রধান বক্তা হিসেবে মনোজ্ঞ তাফসীর পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আরিফ বিন বাশার ও দ্বিতীয় দিনের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওঃ মোঃ যুনায়িদ কাসেমী। যিনারা কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে মানবজীবনের দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়াও স্থানীয় ওলামায়ে একরাম পবিত্র কুরআন ও হাদিস থেকে বক্তৃতা প্রেস করেন।
বক্তারা বলেন, কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, এটি সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও সত্যের বার্তা বহন করে। কোরআনের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করলে সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজ ও নারী শ্রোতারা অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।